Skip to content
Latest stories

Stock news

১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। আজ কোম্পানিটির ৫০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকার।২৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সায়হাম কটন মিলস, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্‌ এবং আরগন ডেনিমস্‌।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play