Skip to content
Latest stories

Stock news

১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি জমা হয়েছে মাত্র ১৫টি ব্যাংকে। এসব ব্যাংকের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। অর্থাৎ দেশের ব্যাংক খাতের ঋণসংকটের বড় অংশই এখন নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীভূত। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে।মানচিত্র দেখুন প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, খেলাপি ঋণের বড় অংশই কয়েকটি ব্যাংকে আটকে রয়েছে। একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংককে হিসাবের বাইরে রাখলেও বাকি ১০টি ব্যাংকের কাছেই রয়েছে পুরো ব্যাংক খাতের শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। এতে স্পষ্ট হয়েছে, ব্যাংকিং খাতের সংকট সব প্রতিষ্ঠানে সমানভাবে বিস্তৃত নয়; বরং কিছু ব্যাংকে সম্পদের মান ও ঋণ আদায়ের পরিস্থিতি অনেক বেশি নাজুক। খেলাপি ঋণের পাশাপাশি বাড়ছে মূলধন সংকট বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, সম্পদের গুণগত মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো এখনো ব্যাংক খাতকে চাপে রেখেছে। ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি তৈরি হলেও সামগ্রিক আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আমানতকারীদের আস্থায় কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলেও ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক সক্ষমতা বাড়াতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play