Skip to content
Latest stories

Stock news

৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে সাইফ পাওয়ারটেকের।এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৯০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএসএন লিমিটেডের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৫২ শতাংশ, দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩০ পয়সায়।আর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স, দিনশেষে যার দর দাঁড়ায় ২ টাকা ৬০ পয়সায়।এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ ৬.১৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৬.০৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৫.৮৮ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৫.৫৬ শতাংশ, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস ৫.৫৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৫.৩৯ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ ৫.০৮ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play