Stock news
৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন ইউনিটহোল্ডাররা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ফান্ডটির ট্রাস্টি এবং স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপক। গত ১৬ নভেম্বর, ২০২৬ সকাল ১১টায় ঢাকার মোহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলে (অ্যাংকর হল-০২) ইউনিটহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ফান্ডটিকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।মানচিত্র দেখুন
সভায় উপস্থিত ইউনিটহোল্ডারদের ৯৯ দশমিক ৯৯৮ শতাংশ রূপান্তরের পক্ষে ভোট দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬৩ অনুযায়ী ইউনিটহোল্ডাররা রূপান্তরের এই প্রস্তাব অনুমোদন করেন। তবে এটি কমিশনের অনুমোদন সাপেক্ষে।