Skip to content
Latest stories

Stock news

ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ

দেশের ব্যাংক খাতের আর্থিক সংকট দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে। বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ। বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো ন্যূনতম মূলধনও নেই ব্যাংকগুলোর; বরং পুরো ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত নেমে গেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। পাশাপাশি প্রয়োজনীয় প্রভিশনের ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকায়। শনিবার রাজধানীর শ্যামলীতে ‘নলেজ হাব ইনস্টিটিউট’ আয়োজিত এক অনুষ্ঠানে ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। এই বিপুল খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারেনি ব্যাংকগুলো। ফলে প্রভিশন ঘাটতি গিয়ে ঠেকেছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকায়। এ ছাড়া বিভিন্ন আদালতের ৮৪৫টি মামলার স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ। অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণে পরিণত হয়েছে, যেখান থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাঁর মূল্যায়নে, খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশই আদায়ের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play