Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু

শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে শেয়ারবাজারে আসতে চায় কোম্পানিটি। এরই অংশ হিসেবে আইপিও প্রক্রিয়ার শর্ত অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য চলতি মাসে রোড শো আয়োজন করা হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, আগামী ১৮ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির রোড শো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমেও এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। রোড শোতে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ অনুযায়ী, সব যোগ্য বিনিয়োগকারী বা ইআই এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রোড শোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি।সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্কিম এবং ন্যাশনাল পেনশন অথরিটিসহ অন্যান্য প্রতিষ্ঠান।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play