Skip to content
Latest stories

Stock news

১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়াটা কেমিক্যালসের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৪ টাকা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ, দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৮০ পয়সায়। আর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী ব্যাংক, দিনশেষে যার দর দাঁড়ায় ২৫ টাকা ৭০ পয়সায়। এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ার সিস্টেমস ৯.৭৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৭.৬১ শতাংশ, বেক্সিমকো ৭.৪৩ শতাংশ, মালেক স্পিনিং মিলস ৭.৩১ শতাংশ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ৭.৩০ শতাংশ, বেস্ট হোল্ডিংস ৭.০৯ শতাংশ ও সমতা লেদার কমপ্লেক্স ৬.৫২ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play