তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজের পর্ষদ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই অর্থ বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। হাইব্রিড পদ্ধতির এজিএম হবে ৩০ ডিসেম্বর, রেকর্ড তারিখ ১৪ ডিসেম্বর।