ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ১৯ নভেম্বরের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসইতে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, এককালীন প্রস্থান সুবিধায় পদ্মা ব্যাংক পিএলসির বকেয়া দায় মেটাতে এই অর্থ ব্যবহার করা হবে।
তথ্য অনুযায়ী, চেয়ারম্যান সাজেদুর সিরাজের এলিট গার্মেন্টসে ৫০ শতাংশ মালিকানা থাকায় প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট পক্ষ। ঋণের জামানত হিসেবে ঢাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ের কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে এবং ঋণদাতাকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।