Skip to content
Latest stories

Stock news

৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে অলটেক্সের।এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৩০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.৭৬ শতাংশ, দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সায়।আর ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাইনপুকুর সিরামিকস, দিনশেষে যার দর দাঁড়ায় ২৩ টাকা ৯০ পয়সায়।এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস ৮.৯১ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস ৮.৫৩ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৮.০০ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৬.৪৫ শতাংশ, তুংহাই নিটিং এন্ড ডাইং ৬.৩৮ শতাংশ, আজিজ পাইপস ৫.৫০ শতাংশ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ৫.১৭ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play