Skip to content
Latest stories

Stock news

বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড জানিয়েছে, তাদের বিএমআরই (ব্যালান্সিং, মডার্নাইজেশন, রিপ্লেসমেন্ট ও এক্সপানশন) প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়নে আরও প্রায় ১২ মাস সময় লাগবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি জানিয়েছে, প্রকল্পের জন্য যন্ত্রপাতির আংশিক এলসি খোলা হয়েছে। সহায়ক ও ইউটিলিটি যন্ত্রপাতির বাকি এলসি এখনো খোলা হয়নি। এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর ডিএসইর মাধ্যমে প্রকল্প নিয়ে তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাকি এলসি ও মেয়াদি ঋণ সুবিধার জন্য সম্ভাব্য ঋণদাতা খুঁজছে। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটিতে সময় লাগছে। এ কারণে বিএমআরই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নে আরও প্রায় ১২ মাস প্রয়োজন হবে বলে কোম্পানি জানিয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play