ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৫ নভেম্বর, বুধবার লেনদেনে শীর্ষে ছিল মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির ৪৬ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন ৪০ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা। তৃতীয় অবস্থানে অ্যাকমি পেস্টিসাইডসের লেনদেন ২৮ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা।