সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং মিলস। ডিএসই সূত্রের তথ্যমতে, কোম্পানিটির ৩৪ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দ্বিতীয় স্থানে বেক্সিমকো, লেনদেন ২৯ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকার। তৃতীয় স্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার, লেনদেন ২৫ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার।