Skip to content
Latest stories

Stock news

সরকারের মূলধন বিনিয়োগের খবরে আনুষ্ঠানিক তথ্য নেই, ডিএসইকে জানাল ইসলামী ব্যাংক

সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ১৭ নভেম্বর ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিল ডিএসই। ব্যাংকটি জানায়, ভবিষ্যতে আনুষ্ঠানিক যোগাযোগ হলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে।

প্রতিবেদনে বলা হয়, ৮ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ব্যাংকটির শেয়ারদর প্রায় ৪০ শতাংশ বেড়ে ২৮ টাকা ২০ পয়সায় ওঠে। রোববার (২২ নভেম্বর) দর ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে ২৬ টাকা ৬০ পয়সায় স্থির হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play