সূচকের উত্থান ধরে রাখা যাচ্ছে না বলে জানিয়েছে সংবাদটি। একদিন যত পয়েন্ট যোগ হচ্ছে, পরের দিন তার চেয়ে বেশি হারাচ্ছে বাজার। বাজার সংশ্লিষ্টরা এর জন্য দুর্বল মনিটরিংকে দায়ী করছেন।
তাঁদের ভাষ্য, একটি অসাধু চক্র এখনো সক্রিয় এবং নিজেদের স্বার্থে বাজারকে প্রভাবিত করছে। তাঁদের মতে, নতুন কমিশনের শুরুর ধারা চললে প্রধান সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেত। তাঁরা বর্তমান কমিশন বদলে যোগ্যদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন।