Stock news
শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে খাতভিত্তিক লেনদেন ও রিটার্নে বড় ধরনের বৈপরীত্য দেখা গেছে। সিরামিক, তথ্যপ্রযুক্তি ও টেক্সটাইল খাতে ইতিবাচক প্রবণতা থাকলেও ব্যাংক, সাধারণ বিমা, খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাতে ছিল দরপতনের চাপ। বিশেষ করে সিরামিক খাতের রিটার্ন ৬ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে, যা সব খাতের মধ্যে সর্বোচ্চ।শেয়ার বাজার বিশ্লেষণ
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সিরামিক খাতে গড় দৈনিক লেনদেনের মূল্য আগের সপ্তাহের তুলনায় ২১২ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খাতটির গড় দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ১৮১ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে এই খাতের পাঁচটি কোম্পানির মধ্যে তিনটির শেয়ারদর বেড়েছে এবং দুটির কমেছে।বাজার অর্থনীতি
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এই খাতের সাপ্তাহিক রিটার্ন ছিল ৪ দশমিক ০৩ শতাংশ। টেক্সটাইল খাতে রিটার্ন হয়েছে ৩ দশমিক ৩৮ শতাংশ। এ ছাড়া করপোরেট বন্ড, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এবং ট্রাভেল অ্যান্ড লিজার খাতেও ইতিবাচক রিটার্ন দেখা গেছে।
অন্যদিকে, ব্যাংক খাতের রিটার্ন ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৭৩ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতে ঋণাত্মক রিটার্ন হয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ এবং সাধারণ বিমা খাতে ১ দশমিক ৫১ শতাংশ। মিউচুয়াল ফান্ড খাতেও ঋণাত্মক শূন্য দশমিক ৬৮ শতাংশ রিটার্ন দেখা গেছে।