Stock news
উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড কারখানার কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১৮ নভেম্বর, ২০২৬ থেকে কারখানার পূর্ণ কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ১৫ নভেম্বর, ২০২৬ ডিএসইর মাধ্যমে কারখানা বন্ধের তথ্য জানিয়েছিল কোম্পানিটি।