Skip to content
Latest stories

Stock news

বাংলাদেশের শেয়ারবাজার থেকে শেয়ার গুটচ্ছে ব্রামার অ্যান্ড পার্টনার্স

বাংলাদেশ শেয়ারবাজার থেকে নিজেদের সব বিদেশি বিনিয়োগ গুটিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সুইডেনের বিখ্যাত ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘ব্রামার অ্যান্ড পার্টনার্স’। তালিকাভুক্ত সিকিউরিটিজগুলো থেকে ধারাবাহিক শেয়ার বিক্রির মাধ্যমে তারা ইতোমধ্যে মূলধন প্রত্যাহার শুরু করেছে, যা দেশের শেয়ারবাজারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।শেয়ার বাজার বিশ্লেষণ ব্রামার অ্যান্ড পার্টনার্সের পক্ষে লেনদেন সম্পাদনকারী ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সিটি ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং আইডিলসি সিকিউরিটিজ প্রতিষ্ঠানটির বড় বিনিয়োগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। সুইডিশ এই প্রতিষ্ঠানটি মূলত নরওয়ে ও মরিশাসের মতো দেশের ক্লায়েন্টদের অর্থ বিশ্বস্ততার সাথে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, কিছু গ্রাহক তাদের বিনিয়োগের অর্থ ফেরত চাওয়ায় ব্রামার অ্যান্ড পার্টনার্স তাদের ফান্ড বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও জানান, পাঁচ বছর আগেই ব্রামার তাদের প্রাইভেট ইকুইটি ফান্ড বন্ধ করেছিল এবং বর্তমানে তারা পাবলিক ইকুইটি ফান্ড বন্ধের চূড়ান্ত কাজ করছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play