Stock news
বিক্রি বৃদ্ধিতে আমান ফিডের মুনাফায় ৮.৮৮ শতাংশ প্রবৃদ্ধি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে। তবে একই সময়ে আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ আরও ঋণাত্মক হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ২১ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৯১৮ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৪৩৫ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৪ লাখ ৭৩ হাজার ৪৮৩ টাকা বা ৮ দশমিক ৮৮ শতাংশ।