সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, টেকনো ড্রাগস, আমান কটন ফাইব্রাস, সাফকো স্পিনিং মিলস ও লিগ্যাসি ফুটওয়্যারের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিয়ে নিরীক্ষকেরা বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন। সম্পদ মূল্যায়ন, অবচয়ের হিসাব, অগ্রিম অর্থ ও আন্তঃকোম্পানি লেনদেন নিয়ে এসব পর্যবেক্ষণ এসেছে।
টেকনো ড্রাগস ওই বছর ১২০ কোটি টাকার নতুন স্থায়ী সম্পদ যুক্ত করেছে, তবে বার্ষিক অবচয় ব্যয় ৪৪ দশমিক ৩ শতাংশ কমে ১৯ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে। নতুন সম্পদ ঠিকভাবে হিসাবে ধরা হয়েছে কি না, সে বিষয়ে নিরীক্ষক সংশয় জানিয়েছেন।
আমান কটন ফাইব্রাসের আইপিওর ৭১ কোটি ৭৫ লাখ টাকা জুন পর্যন্ত ব্যবহার হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া দুটি সহযোগী প্রতিষ্ঠানকে ১১ কোটি ৮৯ লাখ টাকা ঋণ ও অগ্রিম দেওয়া হয়েছে।