Stock news
ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের স্পনসর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে। একই সঙ্গে আরও ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ১৬ নভেম্বর, ২০২৬ ডিএসইর মাধ্যমে দেওয়া ঘোষণা অনুযায়ী স্পনসর প্রতিষ্ঠানটি ডিএসইর মাধ্যমে প্রচলিত বাজারদরে ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।
নতুন ঘোষণায় স্পনসর প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফান্ডটিতে তাদের মোট ৭০ লাখ ইউনিটের মধ্যে আরও ১০ লাখ ইউনিট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে।