ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার (২৫ নভেম্বর) সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাপোলো ইস্পাতের। আগের দিনের চেয়ে ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে কোম্পানিটির শেয়ারের দর হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের দর ৮.৬২ শতাংশ বেড়ে ৬ টাকা ৩০ পয়সা হয়েছে। তৃতীয় আনলিমা ইয়ার্ন ডাইংয়ের দর ২ টাকা ৬০ পয়সা বা ৮.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬০ পয়সায়।
তালিকায় আরও ছিল শাইনপুকুর সিরামিকস ৬.১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৪.৬২ শতাংশ ও জেনেক্স ইনফোসিস ৪.৩১ শতাংশ।