Stock news
লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের দীর্ঘদিনের নেগেটিভ ইক্যুইটি (ঋণাত্মক মূলধন) এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে চলতি বছরে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে তা ২০২৬ সালের মধ্যেই সমন্বয় করতে হবে। একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না। এসব হিসাবে মার্জিন ঋণের সুদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আদায়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শেয়ার বাজার বিশ্লেষণ
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভায় শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তগুলোর তথ্য জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম।9 কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ নেগেটিভ ইক্যুইটি থাকবে, সেটিই সমন্বয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ওই পরিমাণ ঋণাত্মক মূলধনের বিপরীতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন রাখার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি পুরোপুরি সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর আগেই সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের জন্য পূর্ববর্তী সিদ্ধান্তই কার্যকর থাকবে।