Skip to content
Latest stories

Stock news

মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটি সিস্টেম লস কাটিয়ে মুনাফায় ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) স‍ূত্রে এ তথ্য জানা গেছে।স্টক মার্কেট ডেটা ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৫২ পয়সা। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৫ টাকা ৭৩ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৫৮ পয়সা। এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৪৩ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন তারিখে এ পরিমাণ ছিল ৮৩ টাকা ৯৪ পয়সা। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে তিতাস গ্যাসের সিস্টেম লস হয়েছে ৫.৯১ শতাংশ। অথচ এ সময়ে অনুমোদিত সিস্টেম লসের হার ছিল ২ শতাংশ। তবে আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির সিস্টেম লসের পরিমাণ ছিল ৯.৯৬ শতাংশ। সে হিসাবে চলতি প্রান্তিকে সিস্টেম লস ৪.০৫ শতাংশ কমেছে। সিস্টেম লস কমে আসায় কোম্পানিটির গ্যাস ক্রয়ের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এতে কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসানে থাকা কোম্পানিটি চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play