Stock news
নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
শেয়ারবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তা সরাসরি কিংবা স্বজনদের নামে শেয়ার লেনদেন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ
অভিযোগের তালিকায় রয়েছেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। শেয়ারবাজারের প্রশিক্ষণ ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির শীর্ষ পদে দায়িত্ব পালন করেও তিনি বিএসইসির বিনিয়োগসংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে।শেয়ার বাজার বিশ্লেষণ
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ওয়াজিদ হাসান শাহের নামে মোট পাঁচটি বিও হিসাব রয়েছে। এর মধ্যে বর্তমানে তিনটি হিসাব সক্রিয়। এসব হিসাব ব্যবহার করে তিনি নিয়মিত শেয়ার কেনাবেচা করছেন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
কর্মকর্তাদের শেয়ার বিনিয়োগে বিএসইসির নিষেধাজ্ঞা
শেয়ারবাজারে স্বার্থের সংঘাত এড়ানো এবং সংবেদনশীল তথ্যের অপব্যবহার রোধে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বিএসইসি।