Stock news
নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনো অ্যাগ্রো জেনারেল মেশিনারি লিমিটেড। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৯৯ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ২ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক মার্কেট ডেটা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫২ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৪৭ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন তারিখে এ পরিমাণ ছিল ১১০ টাকা ৫৭ পয়সা।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, মৌসুমি ওঠানামা, বিক্রির পরিমাণ হ্রাস, বিদ্যমান বাজার পরিস্থিতি এবং পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে আয় কমেছে। পাশাপাশি অর্থায়ন ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানির সামগ্রিক আর্থিক কার্যক্রমের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এসব কারণে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমে লোকসানে পরিণত হয়েছে।