Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটর শর্তযুক্ত মতামত দিয়েছেন অথবা বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে ছয়টি কোম্পানির প্রতিবেদনে শর্তযুক্ত মতামত এবং চারটির প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটরের পর্যবেক্ষণ উঠে এসেছে। এসব প্রতিবেদনের মধ্যে ছয়টি কোম্পানির ক্ষেত্রে অডিটর শর্তযুক্ত মতামত দিয়েছেন। অন্যদিকে চারটি কোম্পানির প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক মার্কেট ডেটা শর্তযুক্ত মতামত পাওয়া ছয়টি কোম্পানি হলো—খুলনা পাওয়ার, জিল বাংলা সুগার মিলস, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, ওয়াটা কেমিক্যালস ও গ্লোবাল হেভি কেমিক্যালস। এর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালসের নিরীক্ষা প্রতিবেদনে শর্তযুক্ত মতামতের পাশাপাশি বিশেষ একটি বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন অডিটর। অন্যদিকে যেসব চারটি কোম্পানির প্রতিবেদনে অডিটর বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেগুলো হলো—স্ট্যান্ডার্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, সামিট পাওয়ার ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play