Stock news
২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে কোহিনূর কেমিক্যালসের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪৪ টাকা ৪০ পয়সা বা ৮.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬৯ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকসের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৬.৮৯ শতাংশ, দাঁড়িয়েছে ৫৬ টাকা ৮০ পয়সায়।
আর ২ টাকা ৩০ পয়সা বা ৫.১৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ডরিন পাওয়ার সিস্টেমস, দিনশেষে যার দর দাঁড়ায় ৪২ টাকায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট পাওয়ার ৪.৭৩ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ৪.৪৯ শতাংশ, মতিন স্পিনিং মিলস ৪.৪৩ শতাংশ, ফাইন ফুডস ৪.০৪ শতাংশ, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড টু পারপেচুয়াল বন্ড ৪.০০ শতাংশ, মেঘনা সিমেন্ট ৩.৯৯ শতাংশ ও বাংলাদেশ ল্যাম্পস ৩.৮৭ শতাংশ কমেছে।