Stock news
২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। আজ কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার।
৩৭ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফেকডিল, প্রাইম ব্যাংক, অ্যাকমি পেস্টিসাইডস, সিটি ব্যাংক এবং এনভয় টেক্সটাইলস।