Stock news
ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহির কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তার মতে, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনা করা জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অযাচিত চাপ থাকলে আর্থিক খাতের স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রম ব্যাহত হতে পারে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। শুধু গভর্নর নিয়োগের ক্ষেত্রেই নয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।বাংলাদেশ বন্ড
সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করা প্রয়োজন, যাতে তারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন। গভর্নরকে রাজনৈতিক কিংবা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ দিতে হবে।