Stock news
যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির আয় ও সম্পদমুল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩৮ পয়সা। অর্থাৎ, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২ পয়সা।
জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৯৯ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন তারিখে এ পরিমাণ ছিল ৬৭ টাকা ৩৯ পয়সা।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয়, পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদমূল্যের পরিবর্তনের কারণও জানিয়েছে কোম্পানিটি।